• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

আশুলিয়ায় ডিবি সেজে ট্রাক ভর্তি রড ডাকাতি, গ্রেপ্তার ২

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক ভর্তি রড ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। লুণ্ঠিত ট্রাক ও রড উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে, গেল ৮ তারিখে ভোর ৫টার দিকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর বুড়িরটেক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চয়ড়া বাঘাবাড়ী এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫) ও ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে মো. নূরে আলম (৪৮)।

পুলিশ জানায়, চার ব্যক্তি একটি প্রাইভেটকারে করে আসে এবং ডিবি পুলিশের পোশাক পরিধান করে ডিবি পুলিশ হিসেবে নিজেদের পরিচয় দেয়। তারা RRM কোম্পানির ১৪ টন রডবোঝাই একটি ট্রাকের চালককে সিগনাল দিয়ে থামায়। এরপর চালক ও হেলপারের হাত, পা ও চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে দুই ডাকাত ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। এ ঘটনায় বাদী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়। বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, ডাকাতরা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে মানিকগঞ্জের গুলড়া এলাকায় ফেলে রেখে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণে নেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তারা ট্রাকের জিপিএস ডিভাইস খুলে ফেলে। পরে ১৩ তারিখে কেরানীগঞ্জ মডেল থানার ভাওয়াল বন্দের ঘাট পাবনা ইঞ্জিনিয়ারিং কাঠের গোডাউনের সামনে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। পরবর্তীতে কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও আশুলিয়ার বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। মোতালেবসহ আরও তিন থেকে চারজন অজ্ঞাতনামা ডাকাত এই ঘটনায় জড়িত রয়েছে। তাদের ধরতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ