• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা, নিহত ১১

Un24admin
আপডেটঃ : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (১০ এপ্রিল) হেরাত প্রদেশের একটি জনপ্রিয় বিনোদনস্থলে এ দুর্ঘটনা ঘটে। হামলায় প্রথমে নিহতের সংখ্যা কম থাকলেও, পরে গুরুতর আহতদের মৃত্যুতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার হেরাত প্রদেশের এনজিল জেলায় এই হামলায় প্রথমে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন প্রাদেশিক কর্মকর্তারা। তবে পরে গুরুতর আহত আরও সাতজনের মৃত্যু হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা ‘অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা’ দেহ মেহরি গ্রামের কাছে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে সাধারণত মানুষের ভিড় বেশি থাকে।

হেরাতের এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, নিহতরা শিয়া মুসলিম ছিলেন এবং তারা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতে তারা বহুবার হামলার শিকার হয়েছেন।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বিবিসিকে বলেন, ‘একটি সন্ত্রাসী ঘটনায় সশস্ত্র ব্যক্তিরা এনজিল জেলার দেহ মেহরি গ্রামে ঘুরতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর গুলি চালায়’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, যে গ্রামে হামলাটি হয়েছে সেটি মূলত শিয়া অধ্যুষিত এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে। এখানে প্রতিদিন অনেক মানুষ নামাজ ও জিয়ারতের জন্য আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ