• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

আজ থেকে মিলবে টিসিবির পণ্য

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
আজ থেকে মিলবে টিসিবির পণ্য
আজ থেকে মিলবে টিসিবির পণ্য

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে আজ রোববার থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার টিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এক কোটি পরিবার সিটি করপোরেশেন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে ভর্তূকি মূল্যে পণ্যগুলো (চাল, ভোজ্যতেল ও ডাল) ক্রয় করতে পারবেন বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ