• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জরুরী বিজ্ঞপ্তি সবুজবাগে বন্ধবীর বাসায় যুবককে কুপিয়ে হত্যা চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত- ২ প্রগ্রেসিভ লাইফে ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে অভিজ্ঞ বিমাবিদ মোহাম্মাদ সাইদুল আমিন আলফা ইসলামী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১,৫৫৮ কারাগারগুলো হতে পারতো রাষ্ট্রের ক্রিয়েটিভ সম্পদ ৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন: ডিএমপি কমিশনার

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন: ডিএমপি কমিশনার
আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন: ডিএমপি কমিশনার

আনলিমিটেড নিউজঃ কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে আদালতের আদেশ অমান্য করে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোটা সংস্কার আদালতের বিষয় এবং আদালতের আদেশ মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যা কিছু করবে তা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে করবে।

তিনি আরও বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তবে তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।

পবিত্র আশুরা উপলক্ষে জঙ্গি হামলার কোন সম্ভবনা নেই। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে হেসেনী দালালসহ আশপাশের এলাকা তিনদিন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ