• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে কমছে না রাজধানী ঢাকার বায়ু দূষণ। প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে জনবহুল এই শহরের বাতাস। আইকিউএয়ারের মান অনুসারে আজ ছুটির দিনেও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৭টা ৩৬ মিনিটে ওয়েবসাইটটিতে দেখা গেছে, ১৮০ স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ঢাকা।

এ সময় তালিকার প্রথম দ্বিতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (১৩৪), তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৩১)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি (১২৭) এবং চীনের হাংচৌ (১১৯)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ