• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা চেরি

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা চেরি
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা চেরি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সুপারস্টার শাকিব খানের অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি। সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনায় পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সাকিবের ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন পূজা চেরি। তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন তিনি। এসময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়! এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সেটা বের করতে সফল হন তারা।

দুর্ঘটনা থেকে বাঁচার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন, ‘ভাগ্যিস, খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি।’

‘যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন!’, আরেকজন আবার খানিকটা কটাক্ষ করে এই মন্তব্য করেছেন।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল। উপলক্ষ্যে ছিল একটি ক্যাম্পেইনের উদ্বোধন। শাকিব খান ও পূজা চেরি ছাড়াও সেদিন অনুষ্ঠানে ছিলেন সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, দীঘিসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ