• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

শমী কায়সার ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য।

আশির দশকের শেষ দিকে আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘কে বা আপন কে বা পর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভি নাটকে যাত্রা শুরু শমী কায়সারের। এর পরপরই তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যতো দূরে যাই’তে অভিনয় করেন তিনি। এটি নির্মাণ করেছিলেন আবদুল্লাহ আল মামুন।

তার অভিনীত নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্শ, একজন আরিয়ানা, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরে নিরন্তর, স্বপ্ন, ঠিকানা, পরিচয়, সম্পর্ক নাটকগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ