• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:

অবশেষে যুদ্ধবিরতিতে ইসরাইল-হিজবুল্লাহ

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
অবশেষে যুদ্ধবিরতিতে ইসরাইল-হিজবুল্লাহ
অবশেষে যুদ্ধবিরতিতে ইসরাইল-হিজবুল্লাহ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও দখলদার ইসরাইল। দীর্ঘ এক বছরেরও বেশি সময় যুদ্ধের পর এই যুদ্ধবিরতিতে যাচ্ছে তারা। বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবারও বাড়ানো হবে।

চুক্তি অনুযায়ী ইসরাইল লেবানন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে। অপরদিকে হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপরপ্রান্তে চলে যাবে। এছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদের পুনরায় অস্ত্রসস্ত্রে সজ্জিত করতে পারবে না।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামাসকে সহায়তায় এর পরের দিন ৮ অক্টোবর থেকে দখলদার ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু করে হিজবুল্লাহ। এর জবাবে ইসরাইলও লেবাননে হামলা শুরু করে।

যদিও ইসরাইল যে লক্ষ্যে স্থল হামলা শুরু করেছিলো তারা সেটি পুরোপুরি অর্জন করতে পারেনি। উল্টো সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তবে ইসরাইলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল। হামলায় দেশটির তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ