• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে বাসায় ফেরত পাঠালো পুলিশ

Un24admin
আপডেটঃ : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে বাসায় ফেরত পাঠালো পুলিশ
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে বাসায় ফেরত পাঠালো পুলিশ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়ার পর ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

জানা যায়, সুবর্ণা মুস্তাফা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। সেখানে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, ‘সুবর্ণা মুস্তাফাকে যেতে দেওয়া হয়নি। বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (BG-388) যোগে ব্যাংকক গমনের উদ্দেশে সকালে বিমানবন্দরে পৌঁছান সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। এরপর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। বিষয়টি বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার নজরে এলে তাদের ফিরিয়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, সকালে বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ