• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জরুরী বিজ্ঞপ্তি সবুজবাগে বন্ধবীর বাসায় যুবককে কুপিয়ে হত্যা চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত- ২ প্রগ্রেসিভ লাইফে ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে অভিজ্ঞ বিমাবিদ মোহাম্মাদ সাইদুল আমিন আলফা ইসলামী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১,৫৫৮ কারাগারগুলো হতে পারতো রাষ্ট্রের ক্রিয়েটিভ সম্পদ ৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ

সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল

Un24admin
আপডেটঃ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল
সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল

আনলিমিটেড নিউজঃ রোববার সকাল থেকে বিদ্যুৎ সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। মেট্রোরেল বন্ধ হওয়ায় যেসব যাত্রী জরুরি কাজে হাতে কম সময় নিয়ে বের হয়েছিলেন তারা চরম বিপদে পড়েন। অনেকেই মেট্রোস্টেশন থেকে নেমে রিকশায়, বাসে কিংবা পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন।

জানা গেছে, ঝড়-বৃষ্টির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কখন আবার রেল চলাচল স্বাভাবিক হবে সে বিষয়েও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচল গত ২৭ মার্চ থেকে এক ঘণ্টা বেড়েছে। এখন রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন মেট্রোরেল উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

এছাড়াও নতুন সময়সূচিতে, রাজধানীর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ছাড়ে। অপরদিকে, উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেনটি ছাড়ার সময় নির্ধারিত করা হয়েছে রাত ৯টা। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এ সময়সূচি বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ