• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার
সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরের তার বাসভবস হিজলকরচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নানসহ সুনামগঞ্জের সাবেক চার এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ মোট ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জে রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে দ্রুত বিচার আইনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট নির্জন কুমার মিত্র’র আদালতে ঐ মামলাটি দায়ের করেছেন জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের মো.হাফিজ আহমদ। তিনি ঐ গ্রামের মো. নাজির আহমদের ছেলে।

মামলায় এক নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে। অন্যান্য আসামীরা হলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ ৩ আসনের সাবেক এমপি এমএ মান্নান, সুনামগঞ্জ ৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি অ্যাড. রনজিত সরকার ও মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামিম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ও সুনামগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি খালেদ চৌধুরীসহ ৯৯জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ