• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।

রোববার (৯ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন।

তিনি বলেন, ‘সারা দেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানে রোববার দুপুরে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপির অফিসে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের মামলা রয়েছে। ওই মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক সোমাকে জেলহাজতে প্রেরণ করেন।’

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন এখনো শুরু হয়নি। তাছাড়া বরিশাল নগরীতে অভিযানিক টিম বাড়ানো হয়েছে।’

প্রসঙ্গত, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পরপরই সারা দেশে শুরু হয়েছে যৌথবাহিনীর অভিযান ডেভিল হান্ট। ওই ঘটনার পর বরিশাল নগরীতে ৭ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু হয়েছে। সে রাতেই নগরীতে রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ