• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সাড়ে তিন বছরে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি

Un24admin
আপডেটঃ : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৮১ শতাংশ। এটি রাজনৈতিক অস্থিরতার কারণে গত সাড়ে তিন বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধি। এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ০৪ শতাংশ।
সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ তথ্যে এই চিত্র পাওয়া গেছে। বিবিএসের তথ্যে দেখা যাচ্ছে, গত বছর জানুয়ারি মাস থেকে টানা তিন প্রান্তিক ধরেই জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। এই খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ১৬ শতাংশ।

কারখানার উৎপাদন বেড়েছে মাত্র ২ দশমিক ১৩ শতাংশ, যা ২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রেকর্ড করা ৮ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক কম।

অন্যদিকে ওই প্রান্তিকে সেবাখাতে প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৫৪ শতাংশ, যা আগের বছর ছিল পাঁচ দশমিক ০৭ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক ৭৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ