• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাহরাইনে এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। বাংলাদেশ ৫১-৪০ পয়েন্টে শ্রীলঙ্কাকে পরাজিত করে।

পুরুষ কাবাডিতে সাতটি দেশ অংশগ্রহণ করেছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচের পর শীর্ষ চার দল পদক পাবে।

সোমবার তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে পদকের লড়াইয়ে রয়েছে। রোববার প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আরেক ম্যাচে ইরানের বিপক্ষে জিতেছিল।

পুরুষ দল তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচই জিতেছে। নারী দল এখনো জয়ের দেখা পায়নি। রোববার ভারতের বিপক্ষে হারের পর সোমবার থাইল্যান্ডের বিরুদ্ধেও পরাজিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৩৮-৩০ পয়েন্টে হারিয়েছে থাইল্যান্ড।

মঙ্গলবার নারী দল শ্রীলঙ্কাকে পরাজিত করতে পারলে পদক পাওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকবে। পুরুষ দল কাল খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। পুরুষ ইভেন্টে সাত দল অংশগ্রহণ করলেও নারী ইভেন্টে মাত্র ৫ দল। ৫ দলের মধ্যে শীর্ষ চারে থাকতে পারলেই ব্রোঞ্জ নিশ্চিত।

যুব এশিয়ান গেমসে বাংলাদেশ ১৩ ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। পদকের বাস্তবিক সম্ভাবনা মূলত কাবাডিতেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ