• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন

শাহজালালে সাড়ে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক

Un24admin
আপডেটঃ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৯৮ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার রাত পৌনে ১১টায় দুবাই থেকে আসা এম মাসুদ ইমাম নামে এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক ফারহানা বেগম।

শুল্ক গোয়েন্দা জানায়, রাত ১০টা ৪৬ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইনের ফ্লাইট ‘ইকে ৫৮৪’। বিমানটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর ফ্লাইটের ‘২৬কে’ সিটের যাত্রী এম মাসুদ ইমামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা চামড়ার মানিব্যাগের ভেতরে বড় আকারের একটি সোনার কয়েন (গোল্ড মেডেল) পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। এরপর আরো দুটি একই আকৃতির মানিব্যাগ উদ্ধার করা হয়। দুইটি মানিব্যাগ থেকে ২৮টি সোনার বার এবং একটি মানিব্যাগ হতে একটি বড় আকারের সোনার কয়েন পাওয়া যায়।

ফারহানা বেগম জানান, ঐ যাত্রীর দুটি মানিব্যাগ থেকে ২৮টি সোনার বার এবং একটি মানিব্যাগ হতে একটি বড় আকারের সোনার কয়েন পাওয়া যায়। এরমধ্যে ২৮টি সোনার বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম এবং কয়েনটির ওজন ২৫০ গ্রাম। সব মিলিয়ে মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এসব সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।

আটক হওয়া সোনা ঢাকা কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়ার কাজ চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ