• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

শাহজাদপুরে বাস-অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়ে নিহত

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের মাদলায় বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মা ও শিশু কন্যা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর থানার খুকনী জুগীবাড়ির বাবলু মিস্ত্রির স্ত্রী শ্রীমতি মিতু সুত্রধর (৩০) ও তার শিশু কন্যা ইচ্ছা সুত্রধর (৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঘাবাড়ি থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শাহজাদপুর আসার পথে ঢাকা-পাবনা মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এসময় আহত হয় চালকসহ ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ঐ নারীর শিশু কন্যা মারা যায়।

অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ