• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ স্বেচ্ছায় লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে দেশে ফিরছেন ৩০৯ জন বাংলাদেশি।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে এবং আজ শুক্রবার (১০ অক্টোবর) তারা ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের নিরলস প্রচেষ্টা ও লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতায় এই বাংলাদেশিদের দেশে ফেরানো সম্ভব হয়েছে। তারা ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এ করে সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন এবং প্রবাসীদের বিদায় জানান।

তিনি বলেন, “বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত কাজ করেছে। তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের এই মুহূর্তটি আমাদের জন্যও আনন্দের।”

দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়ায় আটকে থাকা এবং বিপদে পড়া আরও বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ