• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

লাঠিসোটা হাতে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ মে, ২০২৪
লাঠিসোটা হাতে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা
লাঠিসোটা হাতে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা

আনলিমিটেড নিউজঃ রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চালকরা। তাদের হাতে লাঠিসোটা দেখা গেছে।

রোববার সকাল পৌনে ১০টার দিকে মিরপুর সাড়ে ১১ ও মিরপুর ১০ নম্বর সড়কে বিক্ষোভ করেন তারা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর সাড়ে ১১ এলাকায় গিয়ে দেখা যায়, রিকশাচালকরা হাতে লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নিয়েছে। তারা পূরবী এলাকা দিয়ে কোনো যানবাহন চলতে দিচ্ছে না। কেউ যানবাহন নিয়ে যেতে চাইলে তাকে ধাওয়া দিচ্ছে চালকরা। এ সময় মিরপুর ১২ থেকে ১০ নম্বরগামী যানচলাচল বন্ধ হয়ে যায়।

রিকশাচালকরা জানান, কোনো শর্ত ছাড়া তাদের রাস্তায় অটোরিকশা ও ইজিবাইক চালাতে দিতে হবে।

পল্লবী জোনের এসি শহীদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ