• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজনীতিতে নামলেন বলিউড নির্মাতা রামগোপাল!

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
রাজনীতিতে নামলেন বলিউড নির্মাতা রামগোপাল!
রাজনীতিতে নামলেন বলিউড নির্মাতা রামগোপাল!

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ভারতের লোকসভা নির্বাচন নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি আরম্ভ হয়েছে। শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণার কাজ। ভোটের আগে সেলিব্রিটিদের রাজনীতিতে আসা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলিউডে।

লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা দিলেন বলিউড নির্মাতা রামগোপাল বর্মা। এবার রাজনীতিতে লেখালেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) হঠাৎ নিজেই রাজনীতিতে নামার ঘোষণা দিলেন এ পরিচালক। এক্স-এ সিদ্ধান্তকে আকস্মিক বলে জানান যে, ‘আকস্মিক সিদ্ধান্ত, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি’৷ পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ পোস্টটি শেয়ার হওয়ার পরই তাকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা।

রাজনীতির মাঠে নামার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে তিনি কোন দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। যদিও কোন দল থেকে দাঁড়াবেন সেই বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি এ নির্মাতা। পুরো বিষয়টা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকী হঠাৎ তার রাজনীতিতে আসা নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে।

মাঝেমধ্যেই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন রামগোপাল বর্মা। একাধিক ছবির জন্যও তাকে নিয়ে সমালোচনা কম হয় না। তবে কোন দলের হয়ে তিনি ভোটে লড়ছেন তা জানতেই মুখিয়ে রয়েছেন এ নির্মাতার ভক্ত-অনুরাগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ