• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

রাজধানীর লালবাগ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

অপরাধ ডেস্ক রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৭/০৪/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৪৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা’সহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৭/০৪/২০২৬ তারিখ রাত অনুমান সন্ধ্যা অনুমান ১৮.৪৫ সময় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় ১৭৫ (একশত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, যার সর্বমোট অবৈধ আনুমানিক বাজার মূল্য ৫৮,৫০০/- (আটান্ন হাজার পাঁচশত) টাকা, সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মো: মনির হাসেন (৪০), পিতা- আব্দুল বারেক , সাং- আলমপুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জে, ২। আল আমিন (২৯), পিতা- আব্দুস সাত্তার, সাং- উত্তর দাকপুরচর, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশালের ও ৩। আমির (৪৮), পিতা- মোতালেব বেপারী, সাং- দক্ষিণ দুধখালী, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর বলে জানা যায়।

উল্লেখ্য, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ