• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ নভেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে এই অগ্নিসংযোগ দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায় , রাত ৭টা ৪৮ মিনিটের দিকে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে পোস্তগোল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নির্বাচন ঠেকাতে এবং সরকার পতনের আন্দোলনের নামে গত ২৮ অক্টোবর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি এবং সমমনা দলগুলো। এতে ১৭ দিনের কর্মসূচিতে যানবাহন কম চলাচল করায় আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩৫ কোটি টাকায়।

রোববার (২৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত হরতাল-অবরোধের ১৭ দিনে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগে পরিবহন খাতে ক্ষতি ৩৮ কোটি ৫০ লাখ টাকা।

আর হরতাল ও অবরোধের কারণে যানবাহন কম চলাচল করায় এর আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩৫ কোটি ৯৫ লাখ টাকা। সর্বমোট গাড়ি ভাঙচুর করা হয়েছে ২৫৫টি।

এদিকে বিএনপিএবং সমমনা দলগুলোর ডাকে আজ থেকে ফের দুই দিনের অবরোধ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ দফায় রোববার থেকে (২৬ ও ২৭ নভেম্বর) ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করবে তারা। সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে প্রথমে ২৯ অক্টোবর হরতাল ও ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর আবার ৫ এবং ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা, এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসচি পালন করে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ