• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

রাজধানীর খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

Un24admin
আপডেটঃ : শনিবার, ২ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক পুরি-শিঙাড়া বিক্রেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নজরুলের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম রহিম মোল্লা। খিলগাঁও সিপাহিবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রী আকলিমা বেগমসহ দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কাছেই পুরি-শিঙাড়া বিক্রি করতেন।

নিহত নজরুলের মামা কামাল হোসেন জানান, ইয়াবা সেবন করার পাশাপাশি বিক্রিও করতেন তিনি। খিলগাঁও থানায় তাঁর নামে মাদক মামলা রয়েছে।

ঘটনা সম্পর্কে কামাল হোসেনের দাবি, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরুলের বাসায় ঢুকে স্ত্রী-সন্তানদের সামনে তাকে অনেক মারধর করেন। পরে নজরুল ও তাঁর স্ত্রীকে বাসাবো ক্যাম্পে নিয়ে যান তারা। সেখানেও নজরুলকে বেধড়ক মারধর করা হয়। মারধরের একপর্যায়ে আজ শনিবার ভোর ৪টার দিকে তিনি অচেতন হয়ে পড়লে তাঁর স্ত্রীকে হাজার টাকা দিয়ে তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যেতে বলেন বাহিনীর দুই সদস্য। এরপর গুরুতর আহত নজরুলকে মুগদা হাসপাতালে নিয়ে যান আকলিমা। সেখান থেকে তাঁকে খিলগাঁও থানার পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নজরুলের হাতে-পিঠে মারধরের একাধিক দাগ ছিল বলে দাবি তার স্বজনদের।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ের বাসা থেকে নজরুলকে তাঁর স্বজনেরা মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে থানার পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ