• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের একটি বাসা থেকে সুইটি বড়ুয়া (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ রাতের যেকোনো সময় এই ঘটনা ঘটিয়েছে। আমরা তার পরিবারকে সংবাদ দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

এসআই খাইরুল বলেন, সুইটি বড়ুয়া চট্টগ্রামের মিরসরাই থানার তুলাবাড়িয়া গ্রামের রতন কুমার বড়ুয়ার মেয়ে। ডিআইটি প্রজেক্টের ওই বাসায় তার স্বামী সজল কুমার বড়ুয়ার সঙ্গে ভাড়া থাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ