• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

মেট্রোরেলের আরো ২ স্টেশন খুলছে ১৩ ডিসেম্বর

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে আগামী ১৩ ডিসেম্বর চালু হতে যাচ্ছে নতুন আরো দুটি স্টেশন। ১৩ ডিসেম্বর বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এ মাসের মধ্যে চালু করার কথা আছে।

বুধবার (৬ ডিসেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের তথ্যমতে, বুধবার দুপুরের আগে স্টেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল ডিপো থেকে স্টেশন দুটিতে নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৩ ডিসেম্বর স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করার কথা আছে। নতুন নিয়োগপ্রাপ্তদের ট্রেনিংও সম্পন্ন করা হয়েছে।

এর আগে বিকালে মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব জানান, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় একটি ব্রিফিং ডেকেছেন। তবে কি নিয়ে বিফ্রিং হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।

গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু থাকলেও মতিঝিল রুটে মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বর্তমানে চলাচল করছে।

পরবর্তী ধাপে বাকি চারটি স্টেশন বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। তারই অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ