• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

মেট্রোরেলের আরো দুই স্টেশন চালু

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন এবং বিজয় সরণি স্টেশন আজ বুধবার থেকে খুলেছে। এ পথে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলের পর এ দুটি মিলিয়ে মোট ৫টি স্টেশন চালু থাকবে।
বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনই চালু রয়েছে। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশে আছে সবমিলিয়ে ৭টি স্টেশন। এর মধ্যে চালু হচ্ছে ৫টি স্টেশন।

এরপর শুধু কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনেই যাত্রী চলাচলের বাকি থাকছে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি চালু হতে পারে এ দুটি স্টেশন।

গত বৃহস্পতিবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা যখন মেট্রোরেলের দ্বিতীয় অংশের উদ্বোধন করেছিলাম তখন এটা সময়সীমার কথা বলেছিলাম, আগামী তিন মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হবে। সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হচ্ছে।

তিনি আরো বলেন, তবে স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হবে না। আগের যে সময়সূচি সেই অনুযায়ী মতিঝিল ও আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। তবে পর্যায়ক্রমে শাহবাগ ও কারওয়ান বাজার মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ