• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গাছা জোন অফিস পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলায় নিহত ১২

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে একটি হলিডে পার্টিতে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছেন। আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে রোববার এই হামলার ঘটনা ঘটে বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে। সেসময় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পোসাদা নামে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালায়।

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, হামলায় ১২ জনকে হত্যা করা হয়েছে।

গুয়ানাজুয়াতো প্রদেশটি অটোমোটিভ ও অ্যারোনটিক্স শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ