• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

মুগদায় মাথাবিহীন ৭ টুকরা লাশ উদ্ধার

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৮ মে, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মুগদা থেকে মাথাবিহীন অজ্ঞাত পরিচয় লাশের খণ্ডিত সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে মান্ডার আব্দুল গনি রোডের ‘শাহনাজ ভিলা’ থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এগুলো পলিথিনে মোড়ানো ছিল। নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পুলিশের ধারণা, এগুলো কোনো পুরুষের লাশের খণ্ডিত অংশ।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, উদ্ধার হওয়া লাশের টুকরাগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। জানা যায়, শাহনাজ ভিলার বেজমেন্টের নিচে পলিথিনে মোড়ানো সন্দেহভাজন কিছু দেখে স্থানীয়রা মুগদা থানা-পুলিশকে খবর পাঠায় । পরে পুলিশ গিয়ে পলিথিন খুলে এগুলো উদ্ধার করে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করেছে এবং হত্যার প্রমাণ মুছতে লাশের খণ্ড খণ্ড অংশ এ এলাকায় রেখে গেছে।

মাথার অংশটি পাওয়া না গেলেও সাতটি টুকরো ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ