• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মাদরাসার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
মাদরাসার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ
মাদরাসার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

আনলিমিটেড নিউজঃ ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার একটি কক্ষ থেকে মোহাম্মদ মুয়াজ মুনাওয়ার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাদরাসার তাহীলি ক্যাম্পাস শাখার ভবনের চারতলায় একটা রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুয়াজ মুনাওয়ার নড়াইলের রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং বাংলাদেশ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ