• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
গাছা জোন অফিস পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ ময়মনসিংহে ছোট ভাইয়ের হাতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চরভবানীপুর কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই এলাকার নূর হোসেনের ছেলে।

জানা যায়, নিহতের ছোট ভাই ফারুক হোসেন বাগবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই রফিকুলকে কিলঘুষি মারা শুরু করেন। এ সময় রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, জমি নিয়েও রফিকুলের সঙ্গে তার ভাইদের মধ্যে আগে থেকে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। নিহতের নাকের বাম পাশে কাটা জখম দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ