• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মহাসড়কে গতিসীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় মহান বিজয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আরিফুজ্জামানসহ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা। এরপর পুলিশ সুপার মাহিদুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহামুদ, সৈয়দ আশরাফ হোসেন লাভু, জুলফিকার আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুছ, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাফিয়া খাতুন, ছাত্রলীগ সভাপতি রাইহান আহম্মেদ প্রমুখ।

দিনটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিজয় র‌্যালি, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

এদিকে সকাল ৮টায় ভোলা সরকারি স্কুল মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, রোভার স্কাউটস্ গার্লস গাইড, রেড ক্রিসেন্ট এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়।

কচুকাওয়াজের পর শিশু-কিশোরদের শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ