• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন বীমা দাবির ৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ সাতক্ষীরার পাটকেলঘাটায় জেনিথ ইসলামী লাইফের গ্রাহক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ভারতকে দেড় লাখ টন চিনি-পেঁয়াজ পাঠানোর অনুরোধ করেছি: পররাষ্ট্রমন্ত্রী

Un24admin
আপডেটঃ : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রমজানের আগে বাংলাদেশে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১০ হাজার মেট্রিক টন চিনি রফতানির প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এ সংখ্যাকে বাড়িয়ে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং চিনি ১ লাখ মেট্রিক টন করার জন্য দিল্লিকে অনুরোধ করেছি।

দিল্লি সফর শেষে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

৯ ফেব্রুয়ারি দিল্লিতে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের স‌ঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা অনেক ভোগ্যপণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল। বিশেষ করে, পেঁয়াজ, চিনি, ডাল এবং মসলা জাতীয় কিছু পণ্য। আমরা অনেক কিছুর জন্য ভারতের ওপর নির্ভরশীল। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।

হাছান মাহমুদ বলেন, আমি তাকে (ভারতের বাণিজ্যমন্ত্রীকে) বলেছি, এসব ভোগ্য পণ্যে যেন বিশেষ কোটা নির্ধারণ করে দেওয়া হয়। যাতে কমপক্ষে আমরা তাদের থেকে এসব সঠিক মূল্যে এবং আমাদের প্রয়োজনে ইমপোর্ট করতে পারি। কমপক্ষে এটুকু সুবিধা যেন তাদের থেকে নিতে পারি।

তিনি আরো বলেন, রমজানের আগে তারা এরই মধ্যে আমাদের দেশে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১০ হাজার মেট্রিক টন চিনি রফতানির প্রতিশ্রুতি দিয়েছে। আমি সেটাকে বর্ধিত করে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১ লাখ মেট্রিক টন চিনিতে উন্নীত করার কথা বলেছি। তিনি (ভারতের বাণিজ্যমন্ত্রী) সেটা ভালোভাবে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ