• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:

বিদ্রোহীদের দখলে সিরিয়ার সরকারি রেডিও-টিভিসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়

Un24admin
আপডেটঃ : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সিরিয়ার সরকারি রেডিও, টেলিভিশন ভবনসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় দখন করে নিয়েছেন সশস্ত্র বিদ্রোহীরা। এর আগে তারা প্রায় বিনা বাধায় দেশটির রাজধানী দামেস্কে ঢুকে পড়েন। এরপরই বিমান করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রোববার (৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি জানায়, বিদ্রোহীরা সিরিয়ার রাজধানীতে পাবলিক রেডিও এবং টেলিভিশন ভবন দখল করে নিয়েছেন। সিরিয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা পাবলিক রেডিও এবং টিভি ভবন। দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ার পাশাপাশি এই ভবনটি সিরিয়ার ১৯৫০ এবং ৬০-এর দশকে ধারাবাহিক অভ্যুত্থানের সময় নতুন সরকার ঘোষণা করতে ব্যবহৃত হয়েছিল।

আল জাজিরা জানায়, দামেস্কে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স বলছে, হাজার হাজার মানুষ গাড়িতে এবং হেঁটে দামেস্কের প্রাণকেন্দ্রে জড়ো হচ্ছেন। ‘স্বাধীনতা’ স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে শহর থেকে সৈন্যদের প্রত্যাহার করে নিয়েছে সিরিয়ান সেনাবাহিনী। এ ঘটনার পরপরই রাস্তায় নেমে আসেন হাজার হাজার বাসিন্দা। তারা ‘আসাদ পালিয়ে গেছেন, হোমস মুক্ত’ এবং ‘সিরিয়া দীর্ঘজীবী হোক’ বলে স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ