• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

বিএনপি-জামায়াত ব্যাপক সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে: ওবায়দুল কাদের

Un24admin
আপডেটঃ : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা ব্যাপক সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে। বাস-ট্রেনে আগুন দিয়ে নিরীহ মানুষকে জীবিত পুড়িয়ে মারছে। এই অপশক্তি দেশকে ধ্বংস করতে চায়, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়।

শনিবার নোয়াখালীতে নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের ঘাতক দল। এদের বিশ্বাস করা যায় না। এরা মানুষকে পুড়িয়ে রাজনীতি করতে চায়। শুক্রবার ঢাকার গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগ করে দুই শিশুসহ চারজনকে হত্যার মধ্য দিয়ে বিএনপি আবারও প্রমাণ করলো তারা সন্ত্রাসী সংগঠন।

জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের লক্ষ্যে প্রতিনিয়ত অপপ্রচার করে যাচ্ছে। তাদের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ হবে নির্বাচন। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা এসেছেন, তারা ভোট পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষকরা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ দেখেছেন, আবার বিএনপি-জামায়াতের সন্ত্রাসীর চরিত্রও দেখেছেন। আমরা আশা করি, বিদেশি পর্যবেক্ষকরা বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঠিক চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে আবার সরকার গঠন করবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অভিমুখে নেতৃত্ব দেবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের নাশকতা রুখতে সতর্ক অবস্থায় রয়েছেন। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। অগ্নিসন্ত্রাস চালানো বিএনপিকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছেন। দেশবাসী নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দিয়ে নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন। কোনো ধরনের হস্তক্ষেপ ও ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে, তাদের প্রতিহত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ