• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

বাড্ডার সেই কারখানা থেকে ৬৫টি বোমা উদ্ধার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
বাড্ডার সেই কারখানা থেকে ৬৫টি বোমা উদ্ধার
বাড্ডার সেই কারখানা থেকে ৬৫টি বোমা উদ্ধার

আনলিমিটেড নিউজঃ রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসা থেকে ৬৫টি হাতবোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় গ্রেফতার করা হয়েছে বোমা তৈরির তিন কারিগরকে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাড্ডার টিনশেড বাড়িটিতে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করে র‌্যাব। এর আগে, রাত ৯টার দিকে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে সেটি ঘিরে রাখে র‌্যাব।

আটককৃতরা হলেন ফাহিম, লিমন ও আকুল। তারা সবাই জুতার কারখানায় কাজ করেন। বোমা তৈরির জন্য সজীব নামে একজনের মাধ্যমে ২৬ হাজার টাকার বিনিময়ে তাদের কন্ট্রাক করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ একটি দল বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত এখানে। তাদের নেতৃত্ব দিত সজীব নামের এক যুবক। চক্রটির আজ রাতেই শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিলো।

উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় চালানটি ব্যবহৃত হতো বলে জানিয়েছে র‌্যাব।

চক্রটি ডেমরা ও সাভারে নিরাপদ বোমা তৈরির বাসা খুঁজে প্রথমে; পরে বাড্ডার এই বাসায় গড়ে তোলে কারখানা। চক্রের সাথে বাড়ির মালিক জড়িত কিনা সেটিও খতিয়ে দেখছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ