• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাউফলে একসাথে ৫ সন্তানের জন্ম

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সুজন হাওলাদার, নিউজঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর, ২০২৫) দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে এই বিরল ঘটনা ঘটে।
​নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে রয়েছে। এটি লামিয়া আক্তার ও তাঁর স্বামী সোহেল হাওলাদারের প্রথম সন্তান। মা ও পাঁচ নবজাতক বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
​সোহেল হাওলাদার পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে বাহেশ্বর বাজারে মুদি দোকানের ব্যবসা করেন। পাঁচ সন্তান সুস্থ থাকায় পরিবারে এবং এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ