• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

Un24admin
আপডেটঃ : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমে আসায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় গেটগুলো বন্ধ করা হয়। এ সময় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৪. ৯৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে হ্রদের পানির সমতলে দ্রুত বাড়তে থাকায় গত ২৯ আগস্ট রাতে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে পানির চাপ বাড়ায় গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়িয়ে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত করা হয়, যার ফলে স্পিলওয়ে দিয়ে বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবং পানির উচ্চতা কমায় বর্তমানে স্পিলওয়ে দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন বন্ধ করা হয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় টারবাইনের মাধ্যমে নিয়মিতভাবে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে।

তিনি বলেন, হ্রদের পানি বৃদ্ধি ও আবহাওয়ার ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পুনরায় জলকপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৮ জুলাই প্রথম দফায় গেটগুলো খোলা হয়েছিল এবং ২৩ জুলাই তা বন্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ