• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ফ্লাইওভার ব্রিজে গাড়িচাপায় অজ্ঞাত যুবক নিহত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের নামপরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৬ বছর। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের ওপর অজ্ঞাত গাড়িচাপায় এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। গাড়িচাপায় তার মাথা থেঁতলে গেছে। তার মুখমন্ডল চেনা যাচ্ছে না। তাৎক্ষণিক নিহতের নামপরিচয় জানা যায়নি। তার পরনে জিন্স প্যান্ট ও চেক শার্ট রয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিহত ব্যক্তি ফ্লাইওভারের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ