• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

প্রখ্যাত ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
প্রখ্যাত ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন

আনলিমিটেড বিনোদন ডেস্কঃ ফরাসি চলচ্চিত্র অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন। রোববার (১৮ আগস্ট) ফ্রান্সের ডউচি শহরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি এক বিবৃতিতে নিশ্চিত করে তার পরিবার।

ডেলনের পরিবার জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুর সময় তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা তার পাশে উপস্থিত ছিলেন।

২০১৯ সালে স্ট্রোক করেছিলেন ডেলনের। এরপর থেকেই নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরের শুরুতে ডেলনের পুত্র অ্যান্থোনি জানিয়েছিলেন, তার বাবার বি-সেল লিম্ফোমা শনাক্ত হয়েছে (এক প্রকারের ক্যান্সার)।

অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন ডেলন। লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্রজগতে কিংবদন্তী তারকা হিসেবে বিবেচিত ডেলন। বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে বিতর্কিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নারীর প্রতি নেতিবাচক মনোভাবের জন্য ডেলন সমালোচিতও ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ