• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাড়িতে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক করল ডিএমপি বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা সৌদিতে পৌঁছেছেন ৫২,৩৩৪ বাংলাদেশি হজযাত্রী অভিনেতা আতাউর রহমান মারা গেছেন প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার— আইসিটি মন্ত্রী দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী ভূমিকম্পে মিয়ানমারের সঙ্গে কেঁপে উঠল বাংলাদেশ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি রিয়াল মাদ্রিদকে উড়িয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ২০০১-২০০৬ এর তিক্ততার পুনরাবৃত্তি দেখতে চায় না ভারত: পঙ্কজ শরণ

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর

Un24admin
আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে দুই দলই। এমনকি মিরপুরে কঠোর অনুশীলনে ঘামও ঝরিয়েছে টাইগার ও কিউইরা।
আগামী ৬ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটি মাঠে গড়ানোর আগে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার নিজেদের অফিসিয়াল ফেসবুকে পেইজে একটি পোস্ট শেয়ার করেছে বিসিবি। যেখানে তারা জানিয়েছে, ঢাকা টেস্ট সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকায় উপভোগ করা যাবে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচটি উপভোগ করতে ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, নর্থ/সাউথ স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও গ্রাউন্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে ১ হাজার টাকা খরচ করতে হবে দর্শকদের।

বিসিবি জানিয়েছে, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে ঢাকা টেস্টের টিকিট সংগ্রহ করা যাবে। মঙ্গলবার ও ম্যাচের দিন বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে টিকিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ