• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নাহিদ রানার অভিষেকে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
নাহিদ রানার অভিষেকে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নাহিদ রানার অভিষেকে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আনলিমিটেড নিউজঃ প্রথমবারের মতো সিলেটে টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা। শুক্রবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লংকানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে অভিষেক হচ্ছে পেসার নাহিদ রানার।

ঘরের মাঠে লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর এখন সাদা পোশাকে চোখ বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় মাঠে নামবে দুই দল।

এদিকে ত্রয়ী পেস আক্রমণের সঙ্গে একাদশে দুই বিশেষায়িত স্পিনার রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। শরিফুল-খালেদের সঙ্গে অভিষিক্ত নাহিদ রানা। অন্যদিকে স্পিন আক্রমণে তাইজুলের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।

লংকানদের বিপক্ষে এ সিরিজ দিয়েই ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে নতুন অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। গেল বছরে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তর অধীনে জয় পেয়েছিল লাল-সবুজেরা।

এদিকে কিউইদের বিপক্ষে সবশেষ টেস্টের একাদশে ছিলেন না লিটন দাস। তবে এই ম্যাচ দিয়েই সাদা পোশাকের একাদশে ফিরেছেন তিনি।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

শ্রীলংকা একাদশ
দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ