• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী মানিকগঞ্জে ন্যাশনাল লাইফের তাকাফুল সম্মেলনে ৫ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প হত‍্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে মোজতবা খামেনির কঠোর হুশিয়ারি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত হেলিকপ্টারে মোংলা, পরে সড়ক পথে খুলনা যাবেন প্রধানমন্ত্রী ডিবি হেফাজত থেকে পরিবারে সাংবাদিক রাজীব ঘোষ, গ্রেপ্তার ইকবাল সোবহান ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বীমার ক্লেইম চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

নারী শিক্ষার্থীদের নিয়ে অশ্লীল মন্তব্য, ডিআইইউ হাবের অ্যাডমিন আটক ও সাময়িক বহিষ্কার

Un24admin
আপডেটঃ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নারী শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করার অভিযোগে ‘ডিআইইউ হাব’ নামের একটি ফেসবুক পেজের অ্যাডমিন আশরাফকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্ত আশরাফ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ৯৩ ব্যাচের শিক্ষার্থী।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ডিআইইউ কালচার ক্লাব আয়োজিত ‘কালচারাল ফেস্ট ২.০’-এর একটি নৃত্য পরিবেশনাকে কেন্দ্র করে ‘ডিআইইউ হাব’ নামের ফেসবুক পেজ থেকে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও অশ্লীল পোস্ট করা হয়।

শনিবার (৩১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিন থেকে তাকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা তাকে উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান। এ সময় উপাচার্য আগামী তিন কার্যদিবসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

ভুক্তভোগী নারী শিক্ষার্থীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য যৌন হয়রানি ও সাইবার বুলিংয়ের শামিল। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান তাঁরা।

এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ স্বীকার করার পরও তাৎক্ষণিক চূড়ান্ত ব্যবস্থা না নিয়ে তিন কার্যদিবস সময় নেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম জানান, ‘ডিআইইউ হাব’ পেজের অ্যাডমিন আশরাফকে ইতোমধ্যে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেল ৫টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে, যার ভিত্তিতে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ