• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী মানিকগঞ্জে ন্যাশনাল লাইফের তাকাফুল সম্মেলনে ৫ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প হত‍্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে মোজতবা খামেনির কঠোর হুশিয়ারি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত হেলিকপ্টারে মোংলা, পরে সড়ক পথে খুলনা যাবেন প্রধানমন্ত্রী ডিবি হেফাজত থেকে পরিবারে সাংবাদিক রাজীব ঘোষ, গ্রেপ্তার ইকবাল সোবহান ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বীমার ক্লেইম চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

মানিকগঞ্জে ন্যাশনাল লাইফের তাকাফুল সম্মেলনে ৫ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স মানিকগঞ্জে তাকাফুল সম্মেলনে ৫ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে।

৩ নভেম্বর ২০২৬ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্থানীয় ঈমাম, আলেম ও উলামাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে এ দাবী পরিশোধ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। কোম্পানীর ইসলামী তাকাফুলের শরীয়াহ্ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ইসলামে বীমার অবস্থান ও গুরুত্ব তুলে ধরেন।

ডিএমডি বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইভিপি মনির আহমেদ ও ইসলামী তাকাফুলের কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন ধামরাই এরিয়ার মনিটরিং ইনচার্জ মোঃ ইসমাইল, সিঙ্গাইর জোন প্রধান জি এম কামাল, মানিকগঞ্জ জোন প্রধান ও মনিটরিংইনচার্জ মোঃ আবদুল হাকিম, পোস্তগোলা জোন প্রধান মোঃ কামাল হোসেন, মীর হাজারীবাগ জোন প্রধান ও মনিটরিংইনচার্জ হুমায়ুন কবির, মতিঝিল জোন প্রধান সুমন্ত চন্দ্র শিকদার ও ঝিটকা জোন প্রধান মোঃ নবাব আলী মোল্লা।

অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান ৫ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবী চেক গ্রাহকদের হাতে তুলে দেন। পরে সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ