• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনি চক্রবর্তী পলাশের পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাশের চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনি চক্রবর্তী প্রতিদিনের মতো তার ব্যবসা পরিচালনা করে সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশি অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ