• সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

হঠাৎ চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে কম্পিত

Un24admin
আপডেটঃ : সোমবার, ১ জুন, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একাধিক ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে সংগঠনের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতা-কর্মীরা মিছিলটি করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—‘এমইএস কলেজ ছাত্রলীগ’। মিছিলটি দুই নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’

এদিকে আজ সকাল আটটার দিকে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই মিছিলের ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ