• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি সেখানে প্রকাশিত হতে পারে এমন কোনো মতামতকেও সমর্থন করে না নয়াদিল্লি। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জয়সওয়াল বলেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার। এতে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই এবং এই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে সরকার তা সমর্থন করে না।

ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান দায়িত্বগ্রহণের পর তাকে ভারতে সফরের যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল, তা বহাল রয়েছে। পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তার অর্পিত ক্ষমতার ভিত্তিতেই তাকে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। এটি ব্রিকসের নিয়মিত বৈশ্বিক কাঠামোরই একটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ