• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দক্ষিণ কোরিয়াকে কাঁদিয়ে এশিয়ান কাপের ফাইনালে জর্ডান

Un24admin
আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জর্ডান। সেমিফাইনালে দুই বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।

এরআগে, ৬ দেখায় কোরিয়ানদের বিপক্ষে জিততে পারেনি জর্ডান। ফিফা র‌্যাঙ্কিংয়েও জর্ডানের থেকে ৭৪ ধাপ এগিয়ে দক্ষিণ কোরিয়া।
কাতারের আহম্মেদ বিল আলী স্টেডিয়ামে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামে সন-হিউং-মিনের দল। তবে ম্যাচের প্রথমার্ধে ছিল গোলশূন্য।

বিরতির পর কোরিয়াকে চমকে দিয়ে এগিয়ে যায় জর্ডান। ৫৩ মিনিটে এই গোলটি করেন ইয়াজান আল নাইমাত। এর ১৩ মিনিট পর জর্ডানকে ২-০ তে এগিয়ে দেন মুসা আল তামারি।

বাকি সময়ে প্রাণপন চেষ্টা করে একটি গোলও শোধ দিতে পারেনি দক্ষিণ কোরিয়া।

শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রেখে জয়োল্লাসে মাতে জর্ডান।

আজ ইরানের মুখোমুখি হবে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতার। জয়ী দলের বিপক্ষে আগামী শনিবার শিরোপা লড়াইয়ে নামবে জর্ডান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ