• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

তারেক রহমানের বাসার সামনে থেকে এলিট ফোর্সের সদস্যসহ আটক ২

Un24admin
আপডেটঃ : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের সামনে থেকে এক এলিট ফোর্স (র‍্যাব) সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক হওয়া ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন এলিট ফোর্সের সদস্য। তিনি তারেক রহমানের বাসভবনের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ছবি তুলছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

অন্যদিকে, আটক অন্য ব্যক্তির কাছ থেকে তল্লাশিকালে গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ