• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন

তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক

Un24admin
আপডেটঃ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্কঃ কুমিল্লার স্কুলছাত্রী আলোচিত জান্নাতুন তাজমীন (১৫) ধর্ষণ ও হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাজমীন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। তার দাবি, রাজুই নিহত তাজমীনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে এসেছিলেন। তাকে কুমিল্লার মামলায় আসামি দেখানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

আটকের আগে এক গণমাধ্যমের কাছে তানজীমের সঙ্গে সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন রাজু। তিনি জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমীনের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছানোর পর তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরদিন দুপুরে তাজমীন একা কুমিল্লার উদ্দেশে রওয়ানা দেয় এবং পথেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ