• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জরুরী বিজ্ঞপ্তি সবুজবাগে বন্ধবীর বাসায় যুবককে কুপিয়ে হত্যা চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত- ২ প্রগ্রেসিভ লাইফে ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে অভিজ্ঞ বিমাবিদ মোহাম্মাদ সাইদুল আমিন আলফা ইসলামী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১,৫৫৮ কারাগারগুলো হতে পারতো রাষ্ট্রের ক্রিয়েটিভ সম্পদ ৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ

ঢাকার হোটেল-রেস্টুরেন্টে মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
ঢাকার হোটেল-রেস্টুরেন্টে মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা
ঢাকার হোটেল-রেস্টুরেন্টে মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা

আনলিমিটেড নিউজঃ ট্যুরিস্ট পুলিশের আওতাধীন ঢাকা অঞ্চলের বিভিন্ন হোটেলে থাকা এবং খাওয়ার ওপর বিশেষ মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা। গত ২৬ এপ্রিল ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন সদর দপ্তরে (ট্যুরিস্ট পুলিশ)।

‘বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুর অপারেটরদের কাছ থেকে ডিসকাউন্ট অফার (প্রস্তাব) প্রাপ্তি প্রসঙ্গে’ লেখা ওই চিঠিতে ২৬টি হোটেল ও রেস্তোরাঁর তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ১৪টি রেস্টুরেন্ট রয়েছে। হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্টুরেন্টে খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।

এ বিষয়ে এসপি নাইমুল হক বলেন, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ সদস্যদের ঢাকায় আসতে হয় এবং রাত যাপন করতে হয়। সরকারিভাবে তাদের যে ভাতা দেওয়া হয়, সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই হোটেল ও রেস্টুরেন্টের সঙ্গে চুক্তি থাকলে দেখা যায়, তারা একটু কম খরচে থাকা-খাওয়ার সুযোগ পান। এতে পুলিশ সদস্যদের সুবিধা হয়।

ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের এ কর্মকর্তা আরও বলেন, এটা অনেকটা করপোরেট চুক্তির মতোই। হোটেল-রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিভিন্ন গ্রুপকে এ ধরনের প্রস্তাব করে থাকে। পুলিশ সদস্যদের জন্যও তারা এই প্রস্তাব করেছে। কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের হোটেল ও রেস্টুরেন্টের সঙ্গে পুলিশের এ ধরনের চুক্তি রয়েছে। ঢাকা অঞ্চলে হয়তো কিছুদিন হলো শুরু হয়েছে। সরকারি প্রয়োজনে এবং দায়িত্ব পালনের জন্য এলে পুলিশ সদস্যরা এ ধরনের সুবিধা পাবেন। এ ক্ষেত্রে অবশ্যই পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ