• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে আসতে চান তাদের স্বাগত জানাই

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ড. ইউনূসের মামলায় উদ্বেগ প্রকাশ করে ১২৫ নোবেল বিজয়ীসহ ২৪২ বিশ্বব্যক্তিত্ব বিচার পর্যবেক্ষণে আসার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে তারা একথা জানান।

যারা বিদেশ থেকে ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে আসতে চান তাদের স্বাগত জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি বলেন, এখানে নোবেলজয়ীর বিচার হচ্ছে না, এখানে মানি লন্ডারিংয়ের বিচার হচ্ছে।

আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, যারা বিদেশ থেকে ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে আসতে চান তাদের স্বাগত জানাই। তবে আমি বলবো, সঙ্গে লিগ্যাল এক্সপার্টদের নিয়ে আসুন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এই আইনজীবী।

চিঠিতে ড. ইউনূসের বিচার স্থগিতের আহ্বান বাংলাদেশে বিচার ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ বলে মন্তব্য করেন খুরশীদ আলম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ